• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নিবিড় পর্যবেক্ষণে মোশাররফ, দোয়া চেয়েছেন ছেলে মারুফ

প্রকাশ: রবিবার, ১৮ জুন, ২০২৩ ৫:০২
আপডেট: রবিবার, ১৮ জুন, ২০২৩ ৫:০২

 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

রোববার (১৮ জুন) বিকেলে ড. মোশাররফ হোসেনের ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, আব্বা চিকিৎসকের পরামর্শে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। এসময়ে তার খোঁজ নিতে কাউকে সশরীরে হাসপাতালে না আসার অনুরোধ জানাচ্ছি। যে যার এলাকায় থেকে মহান আল্লাহর কাছে আব্বার সুস্থতায় দোয়া করতে অনুরোধ জানাচ্ছি।

গত শুক্রবার দিনগত মধ্যরাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে ড. মোশাররফকে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। গতকাল শনিবার বিকেলে খালেদা জিয়া একই হাসপাতাল থেকে বাসায় ফেরার সময় লবিতে খন্দকার মোশাররফের সঙ্গে কুশল বিনিময় হয়। এসময় দুজনেই হুইল চেয়ারে বসা ছিলেন।

গত ১২ জুন দিনগত মধ্যরাতে হঠাৎ অসুস্থ বোধ করলে খালেদা জিয়াকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার পরীক্ষা-নিরীক্ষা হয়। পরে নিবিড় পর্যবেক্ষণে থেকে চিকিৎসা নিয়ে পাঁচদিন পর গতকাল শনিবার (১৭ জুন) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে গুলশানের বাসা ফিরোজায় ফেরেন খালেদা জিয়া।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম