• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নির্বাচনকালীন সরকার ইস্যুতে ঐকমত্য বিএনপি-জাতীয় পার্টির একাংশ

প্রকাশ: সোমবার, ৩ অক্টোবর, ২০২২ ২:১৭
আপডেট: সোমবার, ৩ অক্টোবর, ২০২২ ২:১৭

 

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুকে অগ্রাধিকার দিয়ে ‘যুগপৎ’ আন্দোলনের লক্ষ্যে ঐকমত্যে পৌঁছেছে বিএনপি ও জাতীয় পার্টি (কাজী জাফর)।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে জাতীয় পার্টির সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ শেষে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দিতীয় দফায় সংলাপ শুরু করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে জাতীয় পার্টির সঙ্গে সংলাপ করে বিএনপি। সংলাপে বিএনপির পক্ষ থেকে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেন সংলাপে।

বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার বিষয়ে জাতীয় পার্টির সঙ্গে একমত হয়েছে বিএনপি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম