• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকার সতর্ক রয়েছে : শফিকুল আলম

প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৫৯
আপডেট: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৫৯

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশকে অস্থিতিশীল করে ভোট প্রক্রিয়া ব্যাহত করার যেকোনো সুপরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে।

সোমবার নিউইয়র্কে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, ‘যারা কোটি কোটি ডলার বিদেশে নিয়ে গেছেন এবং দেশ ত্যাগ করেছেন, তারা বিদেশ থেকে সুপরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে।’

প্রেস সচিব বলেন, পতিত স্বৈরাচার, তাদের দোসর ও আন্তর্জাতিক মিত্ররা মিলে আগামী নির্বাচনের পথ বন্ধ করার কৌশল গ্রহণ করেছে, যাতে ভোট প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়।

তিনি বলেন, ‘আমরা এমন একটি উদ্যোগ লক্ষ্য করছি, তবে সর্বোচ্চ সতর্কতার সাথে এগিয়ে যাচ্ছি।’

শফিকুল আলম জানান, বাংলাদেশের বিরুদ্ধে ভুয়া খবর প্রচারণা চালানো হচ্ছে। বিষয়টি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক নেতাদের অবহিত করছেন।

প্রেস সচিব জোর দিয়ে বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র : বাসস

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম