• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

নির্বাচনের জন্য সবাই প্রস্তুতি নিন:গোলাপগঞ্জে ফয়সল চৌধুরী

প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ৮:৩৮
আপডেট: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ৮:৩৮

 

প্রেস বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট- ৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।

তিনি বলেছেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে আগামীর সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। সেজন বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সার্বিক প্রস্তুতি নিতে হবে। জনগনের কাছে ৩১ দফার সুফল তুলে ধরতে হবে।

ফয়সল চৌধুরী বৃহস্পতিবার রাত ১০টায় গোলাপগঞ্জের উত্তর বাদেপাশা ইউনিয়নের আমকোনার খোরশেদ আলমের বাড়িতে অনুষ্টিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাদেপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল আহমদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্টিত উঠান বৈঠকে ফয়সল চৌধুরী আরও বলেন, বিএনপির শেকড় এদেশের মাটির অনেক গভীরে। ফ্যাসিস্ট হাসিনার পতনে ছাত্র-জনতার ত্যাগ অপরিসীম। কিন্তু জাতীয়তাবাদী শক্তির অবদানও কোনো অংশে কম নয়।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক এনামুলের হক লিটন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাজান আহমদ, সদস্য রেজাউল কবির, মাহমুদুর রহমান মামুন, দপ্তর সম্পাদক মজিরুল হক, সদস্য শামীম আহমদ, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, সদস্য মুজিবুর রহমান, মাতাব উদ্দিন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক দুলাল আহমদ, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক বিলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক বাবুর আলি, বাদেপাশা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি দুদু মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান দুলু, উপজেলা ছাত্রদলের সভাপতি তানজিম আহাদ, বাদেপাশা ইউনিয়ন ছাত্রদল সভাপতি কামরান হোসেন, সহ সভাপতি আফছর উদ্দিন, সহ প্রচার সম্পাদক হাবিব, সদস্য মুহাম্মদ রাদি প্রমুখ।

এছাড়াও গোলাপগঞ্জের উত্তর বাদেপাশা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ এবং ইউনিয়ন ও ওয়ার্ডের সকল পযার্য়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকার সকল শ্রেণী পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম