• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নির্বাচনে বিএনপি ১০০টির বেশি আসন পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৫৩
আপডেট: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৫৩

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি তলানির দিকে যাচ্ছে। আসন্ন সংসদ নির্বাচনে দলটি ১০০টির বেশি আসন পাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

জামায়াত-বিএনপিকে ভণ্ডামি না করার পরামর্শ দিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আমরা ৩০০ আসনে প্রার্থী দেব। সবগুলো আসনে জয়ের জন্য আমরা চেষ্টা করব। কিন্তু ইট কামস টু দ্য প্র্যাক্টিক্যাল, আমরা বলেছিলাম যে আমাদের ১৫০টা আসন উইন করার এবং একদম কনফার্ম, এরকম জিতার মতো সিচুয়েশনে আছে। কিন্তু ৩০০ আসনে জয়ের জন্যই লড়ব ইনশাআল্লাহ।

তাহলে বিএনপি কয়টা পাবে, জামায়াত কয়টা পাবে– এমন প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি কয়টা পাবে, জামায়াত কয়টা পাবে ওটা তো আমি বলতে পারব না। যারা ভোট দেবেন তারা ডিসাইড করতে পারবেন। আমাদের জায়গা থেকে অ্যাসেসমেন্ট, এটা দেখেন যে বিএনপিও অনেকগুলো ডাটা সার্ভে করেছে। জামায়াত অনেকগুলো করেছে। কিন্তু আমাদের জায়গা থেকে আমি মনে হয় একবার বলেছিলাম, বিএনপির পঞ্চাশ, একশ আসনের উপরে যাবে না। কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন, তলানিতে যাচ্ছে।

সংসদে আপনারা কী তবে সংখ্যাগরিষ্ঠ হচ্ছেন– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি রেশিওতে সংখ্যাগরিষ্ঠতা আসে, সেখানে তো সংখ্যাগরিষ্ঠ হচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় যে নারীদের আসন রয়েছে উচ্চকক্ষে, পিআর রয়েছে, ওই ক্যালকুলেশনটা আপনাকে অ্যাড করতে হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম