• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নির্বাচন এলে যারা তসবিহ নিয়ে ঘোরে তারাই ধর্ম ব্যবসা করে: জামায়াত আমির

প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ ৪:৪৮
আপডেট: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ ৪:৪৮

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

নির্বাচনের সময় এলে যারা তসবিহ নিয়ে ঘোরে তারাই ধর্ম নিয়ে ব্যবসা করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে ৮ দেশের দূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে না।

তিনি আরও বলেন, জামায়াত ধর্মের ব্যবহার করে না, ধর্মকে নিয়ে ব্যবসা করে না। যারা নির্বাচনের সময় এলে তসবিহ নিয়ে ঘুরে তারাই ধর্ম নিয়ে ব্যবসা করে।

নির্বাচন পেছানোর বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচন পেছানো কাম্য নয়, কিন্তু কোনো কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ গভীর সংকটে পড়বে।

তিনি বলেন, আসন্ন নির্বাচনে জামায়াত নির্বাচিত হলে জাতীয় সরকার গঠন করবে। নির্বাচনে ২০০ আসনে বিজয় হলেও একই সিদ্ধান্ত থাকবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম