• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নির্বাচন ব্যবস্থাকে পরীক্ষা করতে আগে স্থানীয় নির্বাচন দিতে হবে

প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫ ১২:৪৪
আপডেট: রবিবার, ৬ জুলাই, ২০২৫ ১২:৪৪

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
গণঅভ্যুত্থানের হত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে স্থানীয় নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেছেন, নির্বাচন ব্যবস্থাকে পরীক্ষা করতে জাতীয় নির্বাচনের আগে পিআর পদ্ধতিতে স্থানীয় নির্বাচন দিতে হবে।

রবিবার (৬ জুলাই) পুরানা পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ দাবি জানান দলটির নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

পবিত্র আশুরা উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় মুজিবুর রহমান বলেন, পাকিস্তানের সাথে যুদ্ধের সময় নিজের অধিকার, ভোটের অধিকারের আশায় বাংলাদেশের জন্ম হয়েছিল। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল, তা সফল হয়নি। যার ফলে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে।

গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে উল্লেখ করে মুজিবুর রহমান বলেন, বাংলাদেশে এ যাবতকালে ভোটের অধিকার আসেনি। পতিত সরকারের দোসর যারা এখনও আছে, তাদের বিচার নিশ্চিত ছাড়া গণতন্ত্র সম্ভব নয়। প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এসময় বাংলাদেশে সুশাসন কায়েম করতে হলে কুুরআনের আইনে শাসন কায়েম করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম