• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

নির্বাচন যুদ্ধ নয়: সিইসি

প্রকাশ: রবিবার, ২৯ মে, ২০২২ ১০:০৮
আপডেট: রবিবার, ২৯ মে, ২০২২ ১০:০৮

 

কুমিল্লা প্রতিনিধি

নির্বাচন যুদ্ধ নয়, এখানে পেশি শক্তি ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুলআউয়াল। তিনি বলেন, আপনারা পেশি শক্তি দিয়ে নির্বাচনে প্রভাব ফেলবেন না। এ ধরনের অভিযোগ পেলে প্রার্থীতা বাতিলকরা হবে।

সিইসি আরও জানান, আপনারা আমাদের উপর আস্থা রাখবেন। আমরা কুমিল্লা সিটি নির্বাচনকে মডেল হিসাবে দৃষ্টান্ত স্থাপনকরবো। ইভিএমে পেশি শক্তি দেখানোর সুযোগ নেই, তাই পেশি শক্তি দেখাবেন না।

বরিবার (২৯মে) সকালে কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘কুমিল্লা সিটি করপোরেশন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথেমতবিনিময়ের সভায়’ প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের সংহিতায় হলে তা কঠোর হাতে দমন করা হবে। প্রার্থীদের আচরণবিধি মানতে হবে। শুধুনির্বাচন কমিশনার দিকে তাকিয়ে থাকলে হবে, প্রশাসনের নিজেদের দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনে কোনো প্রকার জালভোট, সংহিসতা হতে দেব না।

এর আগে কুসিক নির্বাচন রির্টানিং অফিসার  মো. শাহেদুন্নাবী চৌধুরী বলেন, আচরণবিধি ব্যাপারে প্রার্থীদের খুবই সর্তকথাকতে হবে। যারা আচরণবিধি ভাঙ্গবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।নির্বাচনের পরবর্তী ৭২ ঘণ্টায় কোনোমিছিল শোভাযাত্রা করা যাবে না।

মতবিনিময় সভায় মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোআলমগীর হোসেন, নির্বাচন কমিশনারের যুগ্ম–সচিব ফারহাদ আহাম্মদ খান, কুসিক সিটি নির্বাচনের রির্টানিং অফিসার মো. শাহেদুন্নাবী চৌধুরী, কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ। কুমিল্লায় আঞ্চলিক  নির্বাচন কর্মকর্তা মো দুলালতালুকদার।

পরে মেয়র ও কাউন্সিলার প্রার্থীরা প্রধান কমিশনার কমিশানের কাছে বিভিন্ন অভিযোগ ও দাবি দাওয়া জানান।

কুসিকের নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত উপস্থিত না থাকলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রতিনিধি আতিকুল্লাহউল্লাহ খোকন, স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু  ও নিজাম উদ্দিন কায়সার ইসলামী আন্দোলনের মেয়র মনোনীত প্রার্থী মাও. রাশেদুল ইসলমা, স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান বাবুল।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম