• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নিহত নুরে আলম-রহিমের পরিবারকে ২০ লাখ টাকা সহায়তা বিএনপির

প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ ৮:৪১
আপডেট: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ ৮:৪১

 

গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য ঝরা রক্ত কখনও বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণ জেগে উঠেছে, সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে নিহত নেতাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি এ কথা বলেন। দলের চলমান আন্দোলনে ভোলায় নিহত নুরে আলম ও আব্দুর রহিমের পরিবারের সদস্যদের হাতে বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দিতেই এ আয়োজন করা হয়। মহাসচিব ক্ষতিগ্রস্তদের ১০ লক্ষ টাকা করে মোট ২০ লক্ষ টাকা হাতে আর্থিক অনুদান তুলে দেন।

কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দল থাকবে বলেও জানান তিনি।

আস্ট্রেলিয়া বিএনপি নেতা প্রকৌশলী হাবিবুর রহমান, আমেরিকা বিএনপি নেতাসাইফুল আলম কদর এই অর্থ দিয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহিদ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমান, ভোলায় নিহত আব্দুর রহিম-এর স্ত্রী খাদিজা বেগম, নুরে আলমের স্ত্রী ইফরাত জাহান, কেন্দ্রীয় ছাত্র দল সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, স্বেচ্ছাসেবক দল সভাপতিএস এম জিলানী, ভোলা জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীর প্রমুখ বক্তৃতা করেন।

এ সময় অন্যদের মধ্যে বিএনপি স্হায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি ভাইস-চেয়ারম্যান মেজর (অবঃ) হাফিজ ইব্রাহিম বীর বিক্রম, আব্দুল আউয়াল মিন্টু, বিএনপি সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, বিএনপি সহ-সাংগঠনিক শরিফুল আলম, বিএনপি কেন্দ্রীয় কমিটি সদস্য নাজিমউদ্দীন আলম, আবুল হোসেন, হাফিজ ইব্রাহিম, হায়দার আলী লেলিন, ভোলা জেলা বিএনপি সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রম্যান,ভোলা জেলা সদর থানা বিএনপি সভাপতি আসিফ আলতাফ , বিএনপি চেয়ারপার্সন একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম