• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

নোয়াখালীতে বাবার কোলের শিশুকে গুলি করে হত্যা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২ ৯:৩১
আপডেট: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২ ৯:৩১

 

স্টাফ করেসপন্ডেন্ট

জমির মাটি কাটা নিয়ে বিরোধের সূত্র ধরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বুধবার (১৩ এপ্রিল) বাবার কোলে থাকা শিশুকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত শিশুটির বাবাও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

নিহত শিশুটির নাম জান্নাতুল ফেরদাউস (৩)। তার বাবা নাম আবু জাহের (৩৭) যিনি এখন হাসপাতালে চিকিত্সাধীন।

স্থানীয়দের থেকে জানা গেছে, আগে থেকেই জমির মাটি কাটা নিয়ে বিরোধ চলছিল। সেই সূত্র ধরে গতকাল বিকেলে উপজেলার হাজীপুর ইউনিয়নের মালকার বাপের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। এ জন্য উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রিমনকে (২৫) দায়ী করা হচ্ছে।

বেগমগঞ্জের হাজীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. শাহ আজিম জানান, রিমন এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

নিহত শিশুর বাব আবু জাহেরের ভাগনে আবদুল্লাহ আল মামুন অভিযোগ করেন, মূলত মাটি কাটার বিরোধের জের ধরে গতকাল বিকেল ৪টার দিকে রিমনের নেতৃত্বে রহিম, মহিন, সুজনসহ ১০-১৫ জন অস্ত্রধারী মালকার বাপের দোকান এলাকায় তাঁর দোকানে এসে গালাগাল করে। ওই সময় তাঁর মামা জাহের শিশু সন্তান জান্নাতকে নিয়ে কেনাকাটা করতে আসেন। এ সময় রিমন তাঁকেও গালাগাল করে এবং মাটি কাটায় বাধা দেওয়ার জন্য তাঁকে দায়ী করে। এক পর্যায়ে রিমন তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে এবং শিশু জান্নাতকে ইট দিয়ে আঘাত করে।

মামুন আরও বলেন, এরপর শিশুটির বাবা জাহের সেখান থেকে বাড়ি ফিরার পথে রিমন ও তার বাহিনীর সদস্যরা পেছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি করে। এতে জান্নাতের কানে, মাথায় এবং তাঁর মামার চোখে গুলি লাগে। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাঁদের উন্নত চিকিত্সার জন্য ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে জান্নাত মৃত্যু বরণ করে।

বেগমগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম