• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নোয়াখালীতে রেলওয়ের জায়গা থেকে উচ্ছেদ ১২০ স্থাপনা

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ৯:১৪
আপডেট: মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ৯:১৪

 

নোয়াখালী প্রতিনিধি
ছবি :সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় রেলওয়ের জায়গায় গড়ে ওঠা ১২০টি অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।

মঙ্গলবার (১২ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকার টপকার পোল থেকে খাদ্য গুদাম এলাকা পর্যন্ত এ অভিযান চলে।

বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। রেলওয়ে পুলিশের সদস্যরাও এতে সহযোগিতা করেন।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রেলওয়ের জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছিল। সরকারি জায়গা উদ্ধার করতে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম