• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

ন্যান্সির গানে শেখ সাদী

প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫ ১০:১৫
আপডেট: শুক্রবার, ৩০ মে, ২০২৫ ১০:১৫

ন্যান্সির সঙ্গে দ্বৈত কণ্ঠে 'দুষ্টু মন' গান গাইলেন শেখ সাদী। প্রিয়াঙ্কা চৌধুরীকে নিয়ে ভিডিও নির্মাণ অমিত নাথের। গানটি দেখা যাবে ইউটিউবে।
 

শেখ সাদী কদিন আগেই আলোচনায় ছিলেন পরীমণির সঙ্গে সম্পর্ক নিয়ে। তবে এবার কোনো আলোচনা, সমালোচনা নয়, কাজের খবরে সংবাদের শিরোনাম হচ্ছেন।
সম্প্রতি ‘দুষ্টু মন’ নামের একটি গানের ভিডিওচিত্র প্রকাশ পেয়েছে। শেখ সাদীর কথায় তানভীর আহমেদের সুর ও সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। এছাড়াও শেখ সাদী দ্বৈত কণ্ঠে রয়েছেন।

আর গানের ভিডিওচিত্রে শেখ সাদীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চৌধুরী। গানের ভিডিওচিত্র নির্মাণ করেছেন অমিত নাথ। শেখ সাদীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে।

গান প্রসঙ্গে শেখ সাদী বলেন, ‘ন্যান্সি আপুর সঙ্গে সুন্দর একটি গান করেছি। এটি সকলের পছন্দের তালিকায় যুক্ত হচ্ছে। এছাড়াও মিউজিক ভিডিওটি ভালো হয়েছে। এর নির্মাতা অমিত নাথ এর জন্য প্রশংসা পেতেই পারে।’

মৌলভীবাজার ও শমসেরনগর এলাকার প্রাকৃতিক ও দৃষ্টিনন্দন এলাকায় গানের ভিডিওচিত্র ধারণ করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম