• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড

প্রকাশ: শনিবার, ২ জুলাই, ২০২২ ১০:২০
আপডেট: শনিবার, ২ জুলাই, ২০২২ ১০:২০

 

স্টাফ করেসপন্ডেন্ট

উদ্বোধনের পরের দিনই যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় দেশের সবচেয়ে বড় ও বহুমুখি সেতু পদ্মা। এখন পর্যন্ত পদ্মা সেতু থেকে সর্বোচ্চ টোল আদায় করা হয়েছে শুক্রবার (১ জুলাই)। এদিন ৩ কোটি ১৬ লাখ টাকার রেকর্ড টোল আদায় করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া দিনটিতে ২৬ হাজার ৩৯৮টি গাড়ি পারাপার করেছে পদ্মা সেতু।

সড়ক ও জনপথ সূত্র জানায়, গতকাল থেকে পদ্মা সেতুর দুই প্রান্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে গতকাল থেকে টোল আদায় শুরু হয়েছে। প্রথম দিনে ৬৯ লাখ ৮১ হাজার ৮৮০ টাকা টোল আদায় হয়েছে। এর মধ্যে যানবাহন পারাপার করেছে মোট ৪১ হাজার ৭১৪টি। এর মধ্যে ধলেশ্বরী সেতুর কাছের টোল প্লাজা দিয়ে যানবাহন পারাপার হয়েছে ২৬ হাজার ৬৪টি। আর টোল আদায় হয়েছে, ৪৫ লাখ ৭৭ হাজার ২৪০ টাকা। এছাড়া ভাঙ্গা দিয়ে যানবাহন পারাপার করেছে ১৫ হাজার ৬৫০টি। টোল আদায় করা হয়েছে ২৪ লাখ ৪ হাজার ৬৪০ টাকা।

সংশ্লিষ্ট সূত্রটি আরও জানায়, পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১৩ হাজার ৮০১টি। টোল আদায় হয়েছে ১ কোটি ৬৫ লাখ ৪২ হাজার ১০০ টাকা। জাজিরা দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১২ হাজার ৫৯৭টি। টোল আদায় করা হয়েছে ১ কোটি ৫১ লাখ ১১ হাজার ১০০ টাকা।

এর আগে পদ্মা সেতু উদ্বোধনের পরের দিন, অর্থাৎ রবিবার (২৬ জুন) টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড ছিল ২ কোটি ৭৫ লাখ ১৩ হাজার ৬০০ টাকা। সেদিন ৬১ হাজারের বেশি যানবাহন চলাচল করেছিল। তার মধ্যে ৭৫ শতাংশ ছিল মোটরসাইকেল। ২৭ জুন থেকে সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার বন্ধ করে দেওয়া হয়। এরপর যানবাহন ও টোল কমে যায়। গতকাল প্রথম সপ্তাহের শেষ দিনে আবার যানবাহন বেড়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম