• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

পদ্মা সেতু আমাদের সাহসিকতার উদাহরণ: আইজিপি

প্রকাশ: বুধবার, ২২ জুন, ২০২২ ১১:১৫
আপডেট: বুধবার, ২২ জুন, ২০২২ ১১:১৫

 
লালমনিরহাট প্রতিনিধি

পৃথিবীতে অনেক দেশ আছে যাদের গর্ব করার মত কিছুই নেই। বাংলাদেশে গর্ব করার মত অনেক কিছুই রয়েছে। আমরা বলতে পারি পদ্মাসেতু আমাদের সাহসিকতার উদাহরণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘পৃথিবীর দ্বিতীয় খরস্রোতা নদী পদ্মার ওপরে সেতু করা কাল্পনিক বিষয় ছিলো। যা মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বাস্তবায়ন হয়েছে। পদ্মাসেতু বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছে বলে।’

বুধবার (২২ জুন) লালমনিরহাটের হাতীবান্ধায় দেশের প্রথম পুলিশ ভিত্তিক বাংলাদেশ পুলিশ জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ বলেন, আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ, পতাকা ও জাতিস্বত্তা পেয়েছি। স্বাধীনতার ৫০ বছর পর ক্ষুধা দারিদ্রমুক্ত দেশ পেয়েছি। করোনা না আসলে এতদিনে ক্ষুধাকে জাদুঘরে রেখে দেয়া হতো। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশকে দেখেছি চৈত্র মাস ভাত খাওয়ার কথা চিন্তাই করা যেত না। কচুশাকপাতা খেয়ে দিন কাটাতো মানুষ, সেই বাংলাদেশ এখন আর নেই। আমরা খাদ্যে স্বয়ংসম্পন্ন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ। যা আজ বাস্তবায়ন হয়েছে।

লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য।

এর আগে পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশ জাদুঘরের ফলক উন্মোচন করে বাংলাদেশ পুলিশ জাদুঘর ও পুলিশ শিশু গ্যালারি পরিদর্শন করে হাতীবান্ধা থানা ভবনে একটি গাছের চারা রোপন করেন। এ সময় তিনি পুলিশ নারী ব্যারাক ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করেন। পরে দেশের বহুল আলোচিত দহগ্রাম-আঙ্গরপোতা পরিদর্শন শেষে পুলিশ কর্মকর্তাদের সাথে এক বিশেষ বৈঠকে মিলিত হয়।

অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রসাশক আবু জাফরসহ রংপুর বিভাগের ৮ জেলার পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম