• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

পদ্মা সেতু নিয়ে মাতামাতিতে জনগণের ক্ষতি হচ্ছে: আলাল

প্রকাশ: শুক্রবার, ১৭ জুন, ২০২২ ১০:০৯
আপডেট: শুক্রবার, ১৭ জুন, ২০২২ ১০:০৯

 

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট

পদ্মা সেতু নিয়ে মাতামাতি করে জনগণের ক্ষতি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন,‘ এক পদ্মা সেতু নি‌য়ে যে মাতামা‌তি কর‌ছেন কত মানু‌ষের যে ক্ষ‌তি ক‌রে‌ছেন তা কি জা‌নেন? দিন এমন থা‌কবে না। সময় থাকতে পা‌লি‌য়ে যান। তা না হ‌লে জনগণ পদ্মা নদীতে আপনা‌দের চুবা‌বে। আপনারা যেমন চুবা‌তে চে‌য়ে‌ছেন। সময় থাকতে মানু‌ষের অধিকার ফি‌রি‌য়ে দেন।’

শুক্রবার (১৭ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক অধিকার ফোরামের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, অন্ধকারের পর আলো আসে। দিন পরিবর্তনের আগেই পালিয়ে যান। আপনাদের কর্মের দায়ে জনগণ পদ্মা নদীর পা‌নিতে চুবা‌বে। যেমনটা আপনারা চুবা‌তে চে‌য়ে‌ছেন। এখ‌নও সময় আছে গণমানু‌ষের অধিকার ফি‌রি‌য়ে দেন। বেগম খা‌লেদা জিয়া‌কে মু‌ক্তি দেন। তার সু‌চি‌কিৎসার ব‌্যবস্থা ক‌রেন।

তিনি বলেনন, আগের বছর থেকে দেশে এ বছরে ৩ হাজার কোটি টাকা বেশি পাচার হয়েছে। কারা পাচার করেছে? এটা আমার আপনার বলার দরকার নাই। পরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন কারা টাকা পাচার করেছেন। দেশের সরকারি আমলারা ও আওয়ামী লীগের রাজনীতিবিদরাই টাকা পাচার করেছেন।

আলাল আরও বলেন, দেশের জনগণের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি জীবনে ২৩টি আসনে নির্বাচন করেছেন। সবকটি আসনেই তিনি জয় পেয়েছেন। পরাজয় বলতে তার কোন কিছু নেই। আর এই কারণেই এই অবৈধ সরকারের রেষানালে পড়েছেন তিনি।

মোয়াজ্জেম হোসেন বলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা হলো কিছু গণবিরোধী কর্মকর্তা, কিছু পুলিশ এর কর্মকর্তার ওপরে আর বিএনপির জনপ্রিয়তা এদেশের জনগণের দোয়া এবং সমর্থনের ওপরে।

শেখ হাসিনার উদ্দেশ্যে আলাল বলেন, বেগম খালেদা জিয়া কোন আওয়ামী লীগের নেতার কাছে হারে নাই। আপনিতো টিকে আছেন এক গোপালগঞ্জ নিয়ে। আপনিতো আঞ্চলিক নেতা। আর এই কারণে বেগম খালেদা জিয়ার ওপর এত অত্যাচার তাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। আপনার (শেখ হাসিনা) গোপালগঞ্জ যেটাকে পারলে আপনি রাজধানী বানান সেই গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়েছে। একদিকে গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয় অন্যদিকে বগুড়ায় আওয়ামী লীগের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। অর্থাৎ পূর্ব-পশ্চিম উত্তর-দক্ষিণ সবদিক থেকে আপনাদের তাসের ঘর ভেঙে পড়ছে।

তিনি বলেন, আপনারা (আওয়ামী লীগ) বিদেশি প্রভুদের হতে পায়ে ধরে বলেন- বিএনপি নির্বাচনে আসলে সব সমস্যা সমাধান হয়। আপনারা ওদের হাতে পায়ে ধরার কি আছে? বেগম খালেদা জিয়ার কাছে যান। তাকে মুক্তি দিন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করেন। নির্বাচন কমিশন বাতিল করেন সমস্যার সমাধান হয়ে যাবে।

মানববন্ধ‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পির নির্বাহী ক‌মি‌টির সদস‌্য আবু না‌সের মো. রহমতুল্লাহ, কৃষকদ‌লের সহ সাধারণ সম্পাদক এম‌ জাহাঙ্গীর আলম প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম