• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি সৌদিতে রোজা শুরু বৃহস্পতিবার

প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ১০:২৬
আপডেট: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ১০:২৬

 

সৌদি আরবের আকাশে আজ মঙ্গলবার পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি। আগামীকাল ২২ মার্চ ৩০ দিন পূর্ণ হবে শাবান মাসের। সে হিসাবে আগামী বৃহস্পতিবার থেকে সৌদি আরবে শুরু হবে মাহে রমজান।

মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি মঙ্গলবার সন্ধ্যায় দেশটির কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই।

খালিজ টাইমস বলছে, খালি চোখে চাঁদ দেখার জন্য মঙ্গলবার সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসেছিল। চাঁদ দেখা না যাওয়ায় চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে।

সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম বলছে, দেশটির চাঁদ দেখা কমিটি বুধবার সন্ধ্যায় চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আবারও বৈঠক করবে। এর আগে, সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ কোথাও দেখা গেলে তা দেশটির স্থানীয় যে কোনো আদালতকে জানানোর জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছিল সুপ্রিম কোর্ট।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম