• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

পাকিস্তানকে আরেক বাংলাদেশ বানিয়েছে নির্বাচন কমিশন: ভারতীয় বিশেষজ্ঞ

প্রকাশ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ৪:৫৩
আপডেট: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ৪:৫৩

 

নিউজ ডেস্ক
আরেক বাংলাদেশে পরিণত হয়েছে পাকিস্তান! দেশটির নির্বাচন কমিশনকে নিয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্যই করেছেন জনৈক ভারতীয় বিশেষজ্ঞ। তিনি সুইডেনের উপসালা ইউনিভার্সিটির শান্তি ও সংঘাত গবেষণা বিভাগের অধ্যাপক অশোক সোয়াইন।

বাংলাদেশ সময় রবিবার (৩১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) অশোক সোয়াইন এ সংক্রান্ত একটি পোস্ট করার পর সেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ইংরেজিতে করা ওই পোস্ট বাংলা করলে দাঁড়ায়ঃ

আরেক বাংলাদেশ হয়ে গেছে পাকিস্তান! পাকিস্তানের নির্বাচন কমিশন ২০২৪ সালের নির্বাচনের জন্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার দলের প্রায় সব প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে। নেওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী বানাতে আনুষ্ঠানিক অভ্যুত্থান ছাড়া বাকি সবকিছুই করছে পাকিস্তানের সেনাবাহিনী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম