• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

স্বাস্থ্য

পিরিয়ড না হলেও ওষুধ খান, জানেন কী ক্ষতি

প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ১:৩১
আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ১:৩১

পিরিয়ড না হলেও ওষুধ খান, জানেন কী ক্ষতি
 

নারীদের অনেকেরই অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা রয়েছে। কারও নির্দিষ্ট সময়ের তুলনায় দেরিতে পিরিয়ড হয়, কারও আবার মাসে দুইবার ঋতুস্রাব হয়। কারও ক্ষেত্রে পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তপাত, আবার কারও ক্ষেত্রে রক্তপাতের পরিমাণ খুব কম হয়।

এই সমস্যা নিয়ন্ত্রণে অনেকেই চিকিৎসকের পরামর্শে হরমোনের ওষুধ খান। আবার কেউ কেউ পরিচিতের পরামর্শে বা নিজে থেকেই ওষুধ খেতে শুরু করেন। কিন্তু জানেন কি, নিয়ম না মেনে দীর্ঘদিন হরমোনের ওষুধ খেলে শরীরে একাধিক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে?

হরমোনের ওষুধ খেলে যে ক্ষতি

ওজন বেড়ে যাওয়া

হরমোনের ওষুধ খাওয়ার পর কারও কারও শরীরে পানি জমতে পারে। ফলে ওজন বেড়েছে বলে মনে হতে পারে। কিছু ক্ষেত্রে খিদে বা বিপাকক্রিয়াতেও পরিবর্তন আসতে পারে।

মুড সুইং

হরমোনের পরিবর্তনের প্রভাব পড়তে পারে মনের উপরেও। অল্পতেই রেগে যাওয়া, মন খারাপ, উদ্বেগ কিংবা মেজাজের আকস্মিক পরিবর্তন দেখা দিতে পারে।

বমি বমি ভাব

হরমোনের ওষুধ খাওয়ার পর অনেকের বমি বমি ভাব, মাথা ঘোরা বা অস্বস্তি হতে পারে। বিশেষত ওষুধ শুরু করার প্রথম দিকে এই সমস্যা দেখা দিতে পারে।

স্তনে ব্যথা

হরমোনের পরিবর্তনের কারণে স্তনে ভারী ভাব, ব্যথা কিংবা স্পর্শকাতরতা তৈরি হতে পারে।

মাথাব্যথা

কারও কারও ক্ষেত্রে হরমোনের ওষুধ খাওয়ার পর মাথাব্যথা হতে পারে। আগে থেকে মাইগ্রেনের সমস্যা থাকলে চিকিৎসককে তা জানানো জরুরি।

অনিয়মিত রক্তপাত

ওষুধ খাওয়ার পরেও কখনও কখনও পিরিয়ডের মাঝখানে অল্প রক্তপাত বা স্পটিং হতে পারে। আবার ঋতুস্রাবের স্বাভাবিক সময় ও রক্তপাতের পরিমাণেও পরিবর্তন আসতে পারে।

রক্ত জমাট বাঁধার ঝুঁকি

কিছু ধরনের ইস্ট্রোজেনযুক্ত হরমোনের ওষুধ রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়াতে পারে। পায়ে হঠাৎ ব্যথা বা ফোলা, বুকে ব্যথা কিংবা শ্বাসকষ্ট হলে দ্রুত চিকিৎসার প্রয়োজন।

যা করবেন

চিকিৎসকদের পরামর্শ ছাড়া অনিয়মিত পিরিয়ডের জন্য নিজে থেকে হরমোনের ওষুধ খাওয়া উচিত নয়। কারণ পলিসিস্টিক ওভারি সিনড্রোম, থাইরয়েডের সমস্যা, অতিরিক্ত মানসিক চাপ, ওজনের পরিবর্তন-সহ একাধিক কারণে ঋতুচক্র অনিয়মিত হতে পারে। তাই শুধু ওষুধ খেয়ে পিরিয়ড নিয়মিত করলেই সমস্যার মূল কারণ দূর হয় না।

কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে নিজে থেকে ওষুধ বন্ধ না করে চিকিৎসকের সঙ্গে কথা বলুন। প্রয়োজন অনুযায়ী চিকিৎসক ওষুধের মাত্রা পরিবর্তন করতে পারেন অথবা বিকল্প চিকিৎসার পরামর্শ দিতে পারেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম