• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

প্রবাস

পূর্ব লন্ডনে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩ ৯:৫১
আপডেট: সোমবার, ১৩ মার্চ, ২০২৩ ৯:৫১

 

৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস , নারির অগ্রযাত্রাকে সন্মান জানাতে ব্রিটিশ বাংলাদেশ উইমেন্স ফোরামের উদ্যোগে শুক্রবার পূর্ব লন্ডনের রোমফোর্ড রোডস্থ একটি রেস্টুরেন্টে দিবসটি উদযাপন করা হয়।
মিডিয়া ব্যাক্তিত্ব মিনহাজ খান ও সংগঠনের সহ সভাপতি মিডিয়া ব্যক্তিত্ব আর্জুমান্দ মুন্নির যৌথ উপস্থাপনায় ,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেডব্রিজ বরোর কাউন্সিল মেয়র জোৎস্না ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সি এল আর শাম ইসলাম, মিডিয়া ব্যক্তিত্ব রুপি আমিন, ডাক্তার মেহবুবা সুলতানা , মনোরোগ বিশেষজ্ঞ তাসলিমা,আতীয়া ইসলাম, সুলতানা লিপি প্রমুখ।


এ সময় অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা জ্ঞাপন করেন, সংগঠনের সভাপতি কাউন্সিলর মমতাজ খান।
অনুষ্ঠানে নারির ক্ষমতায়ন ও সমাজে নারীদের সমধিকার নিয়ে বক্তব্য রাখেন,
সংগঠনের সিনিয়র সহ সভাপতি অঞ্জনা আলম, সাধারণ সম্পাদক লুনা সাবিরা ,এবং সংগঠনের আরো নওশিন , মলি ,,সুমাইয়া ,তানিয়া,আনিতা ,মঞ্জুয়ারা মনি,সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।


তারা বলেন, বিশ্বের সাথে পাল্লা দিয়ে এগুতে হলে ও সমাজের টেকশই উন্নয়ন করতে হলে নারীদের এগিয়ে যাওয়ার পথে বাধা গুলোকে দুর করতে হবে। নারী পুরুষ সকলের সমঅধিকার বাস্তবায়িত করতে হবে।
সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম