• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

পোশাক বিতর্কে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন

প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৭:৪০
আপডেট: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৭:৪০

পোশাক বিতর্কে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন
 

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহীত
শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সিনেমাটির ‘তু মিল জায়ে’ গানে তার গেরুয়া পোশাক নিয়ে আপত্তি তুলেছেন ভারতের বিজেপির এক বিধায়ক। দৃশ্যটি পরিবর্তন না করলে দেশজুড়ে বিক্ষোভ এবং সিনেমাটি বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

দিল্লির পাটপারগঞ্জের বিজেপি বিধায়ক রবিন্দর সিং নেগি এ আপত্তি জানান। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি শাহরুখ খানকে সরাসরি সতর্ক করেছেন। পাশাপাশি ‘জিহাদি’ বলেও আক্রমণ করেন তিনি।

তার দাবি, গেরুয়া পোশাকের মাধ্যমে সনাতন ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। গানের ওই দৃশ্য বাদ দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি। নেগি বলেন, তিন বছর আগে ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ গানেও দীপিকা গেরুয়া বিকিনি পরেছিলেন। তখন হিন্দু সংগঠনগুলো প্রতিবাদ জানিয়েছিল। এবারও একই ধরনের প্রতিবাদ হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি। দৃশ্যটি পরিবর্তন না হলে দেশজুড়ে বিক্ষোভের ডাক দেওয়ার কথাও জানান এই বিধায়ক।

এ সময় শাহরুখ খানকে নিয়ে সাম্প্রদায়িক মন্তব্যও করেন নেগি। তার অভিযোগ, গেরুয়া রঙের এমন ব্যবহার সনাতন ধর্মকে অসম্মান করার উদ্দেশ্যে করা হয়েছে। তবে এ বিতর্ক নিয়ে এখন পর্যন্ত দীপিকা বা নির্মাতা বা সিনেমাসংশ্লিষ্ট কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে ২ নভেম্বর প্রকাশ পায় ‘কিং’ সিনেমার প্রথম গান ‘তু মিল জায়ে’। গানটিতে শাহরুখ ও দীপিকাকে রোমান্টিক আবহে দেখা গেছে। গানটি গেয়েছেন অরিজিৎ সিং, ধুবন্তী বাগচী ও এড শিরান। সংগীত পরিচালনায় রয়েছেন শচীন-জিগর।

উল্লেখ্য, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ২৪ ডিসেম্বর ২০২৬ তারিখে, বড়দিনের সঙ্গে মিল রেখে হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালম, কন্নড়, ইংরেজি এবং অন্যান্য আন্তর্জাতিক ভাষায় ডাবিং সংস্করণ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম