• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৪:৩০
আপডেট: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৪:৩০

প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার - খাদ্যমন্ত্রী
 

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘আমন মৌসুমে তিন লাখ মেট্রিক টন ধান এবং সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।’ রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘এর মধ্যে পাঁচ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ৩৫ টাকা, সেদ্ধ চাল ৪৯ টাকা ও আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।সংবাদ পড়ুন

খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘আমন ধান সংগ্রহ কার্যক্রম আগামী ১৪ নভেম্বর শুরু হবে, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে ১ ডিসেম্বর ও ২৮ ফেব্রুয়ারি শেষ হবে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম