• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

প্রথমবারের মতো দলীয় সভায় বক্তব্য রাখলেন জাইমা রহমান

প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ ৩:০১
আপডেট: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ ৩:০১

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নাতনি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান প্রথমবারের মতো দলীয় সভায় বক্তব্য রেখেছেন।

রোববার (২৩ নভেম্বর) প্রবাসী ভোটারদের ভোট কার্যক্রম নিয়ে বিএনপির ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে এক ভার্চুয়াল সভায় তিনি যুক্ত হন। সেখানে জাইমাকে দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানাতে এবং কাজের অগ্রগতি নিয়ে দিকনির্দেশনা দিতে দেখা যায়।

সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ব্যারিস্টার এ এম এম মাহবুব উদ্দিন খোকন ও ডা. মওদুদ হোসাইন আলমগীর পাভেল উপস্থিত ছিলেন। দলীয় সূত্রের মতে, জাইমার এই উপস্থিতি বিএনপির ভবিষ্যৎ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

উল্লেখ্য, লন্ডনের লিংকন্স ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেছেন জাইমা রহমান। ব্যারিস্টারি শেষ করার পর থেকেই তাকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম