• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা হুমা খান হুমা খানের সাক্ষাৎ

প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ ৩:৩৩
আপডেট: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ ৩:৩৩

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের সিনিয়র মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খান।

সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎকালে তারা জুলাই-উত্তরণের পরের পরিস্থিতি, ন্যায়বিচার, জবাবদিহি ও ভুক্তভোগীদের মানসিক আরোগ্যসহ বিভিন্ন বিষয় আলোচনা করেন। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন ও দেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর নিয়েও মতবিনিময় করেন তারা।

গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশে সেবা দেওয়ার জন্য হুমা খানের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ মানবাধিকার দফতরের ভূমিকা, বিশেষ করে গত বছরের জুলাই ও আগস্টে সংঘটিত নৃশংসতার স্বাধীন তদন্তে তাদের সহযোগিতার জন্য প্রশংসা করেন প্রধান উপদেষ্টা।

আলোচনায় জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং দেশে গুম ও গোপন আটক কেন্দ্রের ঘটনার তদন্তে গুম কমিশনের কার্যক্রম সম্পর্কেও তাদের মধ্যে আলোচনা হয়।

এসময় সরকারের এসডিজি সমন্বয়ক এবং সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম