• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বর্ণাঢ্য র‌্যালির মধ্যদিয়ে ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৫:৫৭
আপডেট: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৫:৫৭

বর্ণাঢ্য র‌্যালির মধ্যদিয়ে ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
 

ঝিনাইদহ প্রতিনিধি
ছবি : প্রতিনিধি

বর্ণাঢ্য র‌্যালির মধ্যদিয়ে ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে দিবসটি উপলক্ষে দলটির নেতাকর্মীরা র‌্যালিতে অংশ নেন। শনিবার সকাল সাড়ে ১০টায় এ র‌্যালি অনুষ্ঠিত হয় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শহরের পোস্ট অফিস মোড়, পায়রা চত্বর ও কেসি কলেজ সড়ক প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা বাসস্টান্ড সংলগ্ন স্বাধীনতা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সচল হয়েছিল। তারই ধারাবাহিকতায় ফ্যাসিস্ট হাসিনার পতনের মধ্যদিয়ে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্যদিয়ে নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি। সকাল থেকেই ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা এবং দূর-দূরান্তের গ্রাম-গঞ্জ থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ রঙিন ব্যানার, ফেস্টুন, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি সম্বলিত প্লেকার্ড নিয়ে এসে নির্ধারিত স্থানে জড়ো হন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম