• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বর্তমান বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড করেছে বাংলাদেশ

প্রকাশ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ ৯:১২
আপডেট: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ ৯:১২

 

বর্তমান বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড করেছে বাংলাদেশ। মঙ্গলবার রাত নয়টায় ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। যা এ পর্যন্ত সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ উৎপাদন ছিলো ২০২২ সালের ১৬ এপ্রিল ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট।

গরম বেড়ে যাওয়ায় বিদ্যুতের চাহিদা বেড়েছে। এছাড়া রমজান মাস ও সেচ মৌসুমের কারণে বর্তমানে বিদ্যুতের চাহিদা বেশি।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তথ্য মতে, সোমবার সর্বোচ্চ উৎপাদন ছিল ১৪ হাজার ৩৮০ মেগাওয়াট। মঙ্গলবারের সর্বোচ্চ চাহিদা ধরা হয়েছিল ১৪ হাজার ৭০০ মেগাওয়াট। সর্বোচ্চ উৎপাদন হয়েছে ১৪ হাজার ৮০০ মেগাওয়াট।

উল্লেখ্য, বর্তমানে দেশের বিদ্যুতের উৎপাদন সক্ষমতা ২২ হাজার ৭০০ মেগাওয়াট হলেও সর্বোচ্চ উৎপাদন সম্ভব ১৫ হাজার ১৮২ মেগাওয়াট। গ্যাস স্বল্পতায় ২ হাজার ৪০৭ মেগাওয়াট, কয়লা সংকটে ১২৯ মেগাওয়াট, পানির অভাবে ২০৫ মেগাওয়াট এবং কেন্দ্র সংষ্কার ও মেরামতের কারণে দুই হাজার ১৩৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। এখন ভারত থেকে আমদানি হচ্ছে ১ হাজার ৯০৭ মেগাওয়াট।

পিডিবির তথ্য অনুসারে, রমজান ও গ্রীষ্মকাল বিবেচনায় বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টার ফল এই নতুন উৎপাদনের রেকর্ড।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম