• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বলৎকারের পর শিশু হত্যা ঝিনাইদহে একজনের ফাঁসির আদেশ

প্রকাশ: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩ ৬:৫৬
আপডেট: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩ ৬:৫৬

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া গ্রামে ৭ বছরের শিশু আসাদকে শ^াসরোধ করে হত্যার দায়ে একজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। রোববার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্দুল মতিন এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিত ব্যাক্তি কাপাশহাটিয়া গ্রামের আরিফুল হক’র ছেলে আসাদুল ইসলাম (৩৫)। মামলায় রাষ্ট্রপক্ষের সহকারী পিপি অজিত কুমার বিশ^াস জানান, ২০১৩ সালের ১২ জুলাই কাপাশহাটিয়া গ্রামের দুলাল হোসেনের ছেলে আসাদ বাড়ির পাশের বাগানে খেলা করছিলো। এরপর আর সে বাড়িতে ফেরেনি। ঘটনার ৬ দিন পর গ্রামের পাটক্ষেত থেকে তার অর্ধ-গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা আরজিনা খাতুন বাদি হয়ে পরদিন ১৯ জুলায় ৫ জনকে সন্দেহজনক আসামী করে হরিণাকুন্ডু থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ তদন্ত চলাকালে আসাদুল ইসলামকে গ্রেফতার করে। সে আদালতে শিশুকে শ^াসরোধ করে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদাণ করেন। তদন্ত কর্মকর্তা নিরব হোসেন ২০১৪ সালের ১৭ জানুয়ারি আসামী আসাদুলের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। সন্দেহজনক আসামীদের বাদ দেওয়া হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শষে বিজ্ঞ আদালত আসাদুলকে মৃত্যুদন্ডের আদেশ ও ২০ হাজার টাকা জরিমানা করে। মামলায় রাষ্ট্রপক্ষের সহকারী পিপি অজিত কুমার বিশ^াস জানান, শিশু আসাদকে বলৎকারের উদ্দেশ্যে ফুসলিয়ে পাটক্ষেতে নিয়ে গিয়ে শ^াসরোধ করে হত্যা করে দন্ডিত আসাদুল।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম