• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

বাংলাদেশিদের জন্য ভিসা স্থগিত করল ওমান

প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ২:২৯
আপডেট: বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ২:২৯

 

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান। মঙ্গলবার এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এ তথ্য নিশ্চিত করেছে। আরওপি জানায়, ইতোমধ্যে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। সব ধরনের বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত করা হয়েছে। পর্যটন ও ভ্রমণ ভিসায় আসা প্রবাসীদেরও ভিসা পরিবর্তনের সুযোগ বন্ধ করা হয়েছে।

ওমানভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ওমানের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এর আগে পর্যটন ও ভ্রমণ ভিসায় ওমানে এসে ভিসা নিতে পারতেন প্রবাসীকর্মীরা। ফলে এভাবে যারা দেশটিতে অবস্থান করছেন, তাদের দেশে ফিরে আসতে হবে। পরে কাজের ভিসা নিয়ে আবার সেখানে ফিরতে হবে।

আরওপি জানিয়েছে, পর্যটন ও ভ্রমণ ভিসায় সুলতানাত অব ওমানে আসা সব দেশের নাগরিকের ভিসা পরিবর্তনের সুবিধা স্থগিত করা হয়েছে।

একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা ইস্যু বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম