• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বাংলাদেশের নির্বাচন: যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান জানাল

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ ৪:৫৩
আপডেট: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ ৪:৫৩

 

নিউজ ডেস্ক

বাংলাদেশ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গেলো কয়েক মাস ধরেই অতি আগ্রহ দেখাচ্ছে যুক্তরাষ্ট্র। আসন্ন নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই প্রশ্নোত্তর চলছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে। নির্বাচন ইস্যুতে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করল যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দফতরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সম্প্রতি প্রকাশিত ‘সন্ত্রাসবাদ’ বিষয়ক প্রতিবেদন নিয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে গেলেও নির্বাচন প্রসঙ্গে কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার।

তিনি বলেন, আমরা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই এবং আমাদের এই নীতি অব্যাহত থাকবে। বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার কেন্দ্রে থাকবে এই নীতি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন ‘কান্ট্রি রিপোর্টস অন টেররিজম-২০২২’ প্রকাশিত হয় গত শুক্রবার (১ ডিসেম্বর)। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সহায়তায় বাংলাদেশ সরকার কঠোরভাবে জঙ্গি দমন অব্যাহত রাখায় ২০২২ সালে দেশে সন্ত্রাসবাদ কমেছে। তবে নির্বাচন সংশ্লিষ্ট রাজনৈতিক সহিংসতাকে কেন্দ্র করে জঙ্গিগোষ্ঠীগুলোর পুনরুত্থানের শঙ্কা রয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী এবং বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের কাজের কোনো পরিকল্পনা আছে কিনা- এমন প্রশ্ন করে বাংলাদেশের একটি জনপ্রিয় বেসরকারি টেলিভিশনের প্রতিনিধি।

প্রশ্নটির উত্তর এড়িয়ে গিয়ে মুখপাত্র মিলার বলেন, যুক্তরাষ্ট্র কয়েক দিন আগে একটি সন্ত্রাসবিরোধী প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রতিবেদনে যা বলা আছে, এর বাইরে আর কোনো মন্তব্য নেই।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম