• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বাংলাদেশের মানুষ অসহায় জীবনযাপন করছে : ডা. শাহাদাত

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ ৩:৩৫
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ ৩:৩৫

 

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাংলাদেশের মানুষ অসুখী। বিশ্বের সুখী দেশের একটি প্রতিবেদনে ১৩৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৮তম। পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপালের অবস্থানও বাংলাদেশের ঊর্ধ্বে। এই প্রতিবেদনের মাধ্যমে প্রমাণিত হয় আশঙ্কাজনক অবস্থায় বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ অসহায় জীবনযাপন করছে।

তিনি বলেন, এদেশের মানুষের বাকস্বাধীনতা নেই। গণতন্ত্র, ভোটের অধিকার ও আইনের শাসন থেকে বঞ্চিত। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে মানুষ ধীরে ধীরে সব অধিকার হারাবে। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি জনগণের পাশে আছে। গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে।

বুধবার (২৯ মার্চ) বিকেলে লালখান বাজারে অসহায় নারীদের সেহরি ও ইফতারি বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, জনগণ এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। এই সরকার একটি লুটপাটকারী সরকার। জনগণের হাজার হাজার কোটি টাকা এই সরকার বিদেশে পাচার করেছে। আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি রাজপথে আছে।

চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাবেক সভানেত্রী মনোয়ারা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, নগর স্বেচ্ছাসেবক দলের আলী মুর্তজা খান, যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ, রিপন, মহিলা দল নেত্রী মারিয়া বেগম, মারিয়া বেগম, রূমা বেগম, হাসিনা বেগম, জুলেখা বেগম, জাহানারা বেগম, শিউলি বেগম প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম