• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও অগণতান্ত্রিক কর্মকাণ্ড পর্যালোচনা করতে কানাডার সংসদে পিটিশন

প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ১০:১২
আপডেট: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ১০:১২

 

কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে দেশটিতে ক্ষমতাসীন দল লিবারেল পার্টির একজন সংসদ সদস্য মার্চ ৩১, ২০২৩, একটি পিটিশন উত্থাপন করেছেন যেখানে বাংলাদেশে ঘটা মানবাধিকার লঙ্ঘন এবং অগণতান্ত্রিক কর্মকাণ্ডের পর্যালোচনা করতে এবং বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারকে সমর্থন করতে সম্ভাব্য ব্যবস্থা গ্রহণ করার জন্য সংসদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
কেভিন লামারু নামের প্রভাবশালী ওই এমপি লিডার অব দি গভর্নমেন্ট ইন দ্য হাউস অব কমন্স এর পার্লামেন্টারি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এক ভিডিয়োতে পার্লামেন্টের স্পিকারকে উদ্দেশ্যে করে তাকে বলতে শোনা যায়, যা আমার কাছে যা ব্যক্তিগতভাবে তুলে ধরা হয়েছে, তা নিয়ে আমার উদ্বেগ রয়েছে। বাংলাদেশে আজ যা ঘটছে তাতে জনগণ সত্যি এবং ন্যায়সঙ্গতভাবেই উদ্বিগ্ন। এই উদ্বেগ ও অভিযোগগুলো বিস্তারিতভাবে তুলে ধরছি। বিরোধী রাজনৈতিক দলসমূহ, সমালোচক, বুদ্ধিজীবী, সংবাদমাধ্যম এবং সাংবাদিকদের মুখ বন্ধ রাখতে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করে জোর করে ক্ষমতায় থাকতে তাদের উপর কঠোর দমন-পীড়ন চালানো হচ্ছে।
কেভিন লামারু বলেন, বর্তমান সরকার তার অস্ত্রধারী বাহিনী এবং সশস্ত্র কর্মীদের মাধ্যমে জোরপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মিথ্যা মামলা এবং সব ধরণের হুমকি প্রদানের মাধ্যমে দেশে ভয়ের সংস্কৃতি তৈরি করেছে। বাংলাদেশে দুর্নীতি, ধর্ষণ, নির্যাতন, হত্যা, অপহরণ এবং অন্যান্য এমনসব অগণতান্ত্রিক আচরণ চলছে যা যে কারো জন্য কল্পনাতীত।
সবশেষে তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন এবং অগণতান্ত্রিক যেসব কর্মকাণ্ড ঘটছে সেগুলো পর্যালোচনা করতে এবং (দেশটিতে) গণতন্ত্র ও মানবাধিকারকে সমর্থন করতে আমাদের সম্ভাব্য ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি এই হাউজকে আহ্বান করছি।
মানবজমিন

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম