• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বাংলাদেশ পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ২:১৮
আপডেট: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ২:১৮

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বাংলাদেশ পুলিশের দুই অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ও পদায়ন করা হয়েছে। তাদের একজনকে গোপালগঞ্জে এবং অপরজনকে চুয়াডাঙ্গায় পদায়ন করা হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ এর অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খানের স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন ভূঁইয়াকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমাকে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলি হওয়া দুই কর্মকর্তাকে আগামী ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম