• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বান্দরবানে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি বিতরণ করলেন পার্বত্য মন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ৭:৫৭
আপডেট: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ৭:৫৭

 

বান্দরবান জেলার সাত উপজেলা থেকে নির্বাচিত ৭২৫ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

মঙ্গলবার (১১ এপ্রিল) বান্দরবান অরুন সারকী টাউন হল অডিটরিয়ামে এ শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর উশৈসিং বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্বত্য অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নের কথা চিন্তা করেই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠন করেছিলেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে পার্বত্য অঞ্চলের অসংখ্য মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা প্রদানের সুযোগ সৃষ্টি করে দিয়ে তাদেরকে শিক্ষা বৃত্তি প্রদান করে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে খুবই আন্তরিক এবং সরকারের সদিচ্ছার কারণেই পার্বত্য এলাকার শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্বত্য এলাকার জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠন করেছিলেন আর তারই কারণে আজ এই বোর্ডের মাধ্যমে প্রতিবছর অসংখ্য মেধাবী শিক্ষার্থীরা শিক্ষাবৃত্তি পাচ্ছে আর উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।’

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য পরিকল্পনা (উপ-সচিব) জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ নুরুল আবছার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হকসহ সরকারী উর্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম