• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপিকে সঙ্গে রাখতে পারি, তবে ক্ষমতা দেওয়া যাবে না: নুর

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ ৮:০৯
আপডেট: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ ৮:০৯

 

‘বিএনপিকে নির্যাতিত দল’ মন্তব্য করে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, ‘সরকারকে ক্ষমতা থেকে নামাতে যে ঐক্য গড়তে তুলতে চাই, সেই ঐক্যে নির্যাতিত দল হিসেবে বিএনপিকে সঙ্গে রাখতে পারি, কিন্তু তাদের হাতে ক্ষমতা ছাড়া যাবে না।

মঙ্গলবার (২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রস্তাব’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গণসংহতি আন্দোলন এই সভার আয়োজন করে।

নুরুল হক নুর বলেন, ‘আমরা গত ৩৪ বছরে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলকেই ক্ষমতায় দেখেছি। তাদের চরিত্র একই। এই দুই দল ক্ষমতায় থাকলে জনগণের কিছুই হবে না। তৃতীয় কোনও শক্তিকে আমাদের ক্ষমতায় আনতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপি ১৯৯৬ সালে এককভাবে ক্ষমতায় থাকতে চাইলেও তারা জনগণের দাবির প্রতি সম্মান দেখিয়েছে। তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। কিন্তু আওয়ামী লীগ সবাইকে ছাড়িয়ে গেছে। বর্তমান সরকার যিনি ক্ষমতায় আছেন, যিনি বঙ্গবন্ধুর কন্যা, যাকে মানুষ সম্মান দেয়, কিন্তু তিনি যেভাবে জনগণ ও বিরোধী দলের প্রতি অসম্মান দেখিয়েছেন, এতে আমরা লজ্জিত।’

সবাইকে ‘গণ ঐক্য’ গড়ার আহ্বান জানিয়ে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া নুর বলেন, ‘যাদের সঙ্গে রাজপথে ঐক্য সম্ভব, তাদের সঙ্গে রাজপথে। যাদের সঙ্গে টেবিলে সম্ভব, তাদের সাথে টেবিলে।’

সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম