• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপিতে যোগদান রাশেদ খানের, প্রার্থী ঘোষণা করলেন মির্জা ফখরুল

প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ ৪:০৮
আপডেট: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ ৪:০৮

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান। শনিবার (২৭ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাঁর বিএনপিতে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন রাশেদ খান।

সংবাদ সম্মেলনে রাশেদ খানের বিএনপিতে যোগদানের খবর জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে বিএনপি থেকে তাঁর মনোনয়নেরও ঘোষণা দেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপিতে যোগদানের বিষয়ে যোগাযোগ করা হলে রাশেদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বিএনপির কার্যালয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করব।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম