• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপির জাতীয় স্থায়ীকমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত সমূহ

প্রকাশ: বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ৩:০৩
আপডেট: বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ৩:০৩

 

স্টাফ করেসপন্ডেন্ট

গত ২২ ফেব্রুয়ারি ২০২২ তারিখ, মঙ্গলবার, রাত ৮.০০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এর জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য যথাক্রমে
১. ড. খন্দকার মোশাররফ হোসেন
২. ব্যরিষ্টার জমির উদ্দিন সরকার
৩. মির্জা আব্বাস
৪. বাবু গয়েশ^র চন্দ্র রায়
৫. ড. আব্দুল মঈন খান
৬. জনাব নজরুল ইসলাম খান
৭. মির্জা ফখরুল ইসলাম আলমগীর
৮. আমির খসরু মাহমুদ চৌধুরী
৯. বেগম সেলিমা রহমান
১০. জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু
সভায় আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নিন্মে বর্ণিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।
১। সভায় বিগত ১৪ ফেব্রুয়ারি ২০২২ অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পঠিত ও অনুমোদিত হয়।
২। সভায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি হওয়ায় জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে অথচ সরকার নির্বিকার ভূমিকা পালন করছে। ভোটারবিহীন সরকারের জনগণের কাছে কোনও দায় বদ্ধতা না থাকায় চাল, ডাল, তেল, সবজি এবং অন্যদিকে গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ বিশেষ করে কৃষক, শ্রমিক মেহনতী মানুষের প্রকৃত আয় মারাত্মক ভাবে হ্রাস পাচ্ছে। কিছু মানুষ সরকারের মদদপুষ্ট হয়ে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করে অন্যদিকে গ্যাস, পানি ও জ¦ালানি তেলের মূল্য বৃদ্ধিতে যাতায়াত ব্যয়, পরিবহণ ব্যয়, বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাচ্ছে। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক কে প্রায় ৫ লক্ষ টাকা বেতনে কয়েক দফা চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়ে দূর্নীতির যাবতীয় সুযোগ সৃষ্টি করা হচ্ছে। দফায় দফায় গ্যাস, পানি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে ফেলেছে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও মূল্য হ্রাসের কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবীতে আগামী সপ্তাহে দেশব্যাপী মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ, হাট সভা ও হ্যান্ডবিল বিতরণে কর্মসূচী প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে মহাসচিব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
৩। সভায়, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিএনপি ও অঙ্গ-সংগঠন গুলোর শান্তিপূর্ণ প্রভাতফেরী ও শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী সন্ত্রাসীদের বিনা উষ্কানিতে হামলা ও বিএনপি এর নেতা-কর্মীদের আহত করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। সভা মনে করে এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের মধ্যদিয়ে এটাই প্রমাণিত হয়েছে যে, আওয়ামী লীগ একুশের চেতনাকে সুপরিকল্পিত ভাবে ভূলণ্ঠিত করছে এবং তাদের ফ্যসীবাদি চরিত্রের বহিপ্রকাশ ঘটছে। বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার তীব্র নিন্দা জানানো হয়। অবিলম্বে এই সব মামলা প্রত্যাহার করার জোর দাবী জানানো হয়।
৪। আগামী মার্চ মাসে মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে সারা মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচী প্রণয়নের জন্য স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটিকে অনুরোধ জানানো হয়।
৫। সভায়, দূর্নীতি দমন কমিশনের বরখাস্তকৃত উপ-সহকারী পরিচালক জনাব শরিফ উদ্দিনের চাকরী থেকে বরখাস্ত করনে বিষ্ময় ও ক্ষোভ প্রকাশ করা হয়। সভা মনে করে একজন সৎ কর্মকর্তাকে বরখাস্ত করার মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে যে দূর্নীতি দমন কমিশনের সব কর্মকর্তার নিজেরাই দূর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে এবং বিরোধী দল দমনে সরকারের হাতিয়ার হিসাবে কাজ করছে। জনাব শরিফ উদ্দিন কক্সবাজারে দূর্নীতিতে জড়িত রাজনীতিক ও সরকারী কর্মকর্তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কারনেই তাকে বরখাস্ত হতে হয়েছে। বিএনপি অবিলম্বে এই বিষয়টার সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত দাবী করছে। সভা মনে করে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দূর্নীতিতে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং জনাব শরিফ উদ্দিনকে পুনরায় কাজে বহাল করতে হবে।
৬। সভা শেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম