• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছে : আমিনুল হক

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ ৩:০২
আপডেট: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ ৩:০২

 

নিউজ ডেস্ক
বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি জনগণের দল। জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছে, নিজেদের জন্য নয়। সারাদেশে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিভিন্ন সামাজিক মানবিক ও রাজনৈতিক কার্যক্রমগুলো করে যাচ্ছে।

বুধবার (৮ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর রূপনগর আবাসিক জনকল্যাণ বাড়ী মালিক সমিতির উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের যে কোনো ক্লান্তিলগ্ন ও দুর্যোগকালীন কঠিন সময়ে বিএনপির নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার জনগণের পাশে ছিল না, তারা জনগণকে বঞ্চিত করেছে; কিন্তু বিএনপি জনগণের পাশে ছিল। বর্তমানেও জনগণকে পাশে রেখে কাজ করছে, আগামীতেও করে যাবে।

আমিনুল হক বলেন, আমরা যারা জিয়া পরিবারের রাজনীতি করি। জিয়া পরিবারের দায়িত্বপ্রাপ্ত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন মানবিক মানুষ। তার যে মানবিকতার গুণাবলি রয়েছে-সেটা তিনি তার বক্তব্যে হয়তো বা পরিপূর্ণভাবে বোঝাতে চান না। কিন্তু তিনি তার কর্ম দিয়ে সেই মানবাধিকার যে প্রকাশ সেটা সারা বাংলাদেশে রেখে চলেছেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়ই আমরা জনগণকে সঙ্গে নিয়ে সারা দেশে সামাজিক মানবিক ও রাজনৈতিক কার্যক্রমগুলো করে যাচ্ছি।

তিনি আরও বলেন, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব ও কর্তব্য হলো এটা দেখা, আপনার পাশের লোকটি ভালো আছে কি না, আপনি শুধু নিজে ভালো থাকলেই হবে না, আপনার পাড়া-প্রতিবেশী আত্মীয়স্বজন বন্ধুবান্ধব তারা ভালো আছে কি না; সেটা দেখার দায়িত্ব আমাদের প্রত্যকটি নাগরিকের। ইসলাম এটাই বলে। আমরা বিশ্বাস করি, এই মানবিকতাটা বিএনপির প্রতিটি নেতাদের ভেতরে রয়েছে।

রূপনগর আবাসিক জনকল্যাণ বাড়ী মালিক সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক মো. শাহ আলম মোল্লার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু, রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মজিবুল হক, আলী আহমেদ রাজু, অলিউল হাসানাত তুহিন মাস্টার, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি শফিকুর রহমান মামুন, সাধারণ সম্পাদক খোকন মাদবর, রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজেদুল আলম টুটুল, রূপনগর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো.নাঈম হোসেন, ছাত্রদল রূপনগর থানা সভাপতি মনিরুজ্জামান রনি, সাধারণ সম্পাদক কাওছার মল্লিক প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম