• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপি সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী : আনোয়ারুজ্জামান

প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫ ১:৩১
আপডেট: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫ ১:৩১

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার বলেছেন, বিএনপি সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী এবং সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অঙ্গীকারবদ্ধ।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও শাহিনবাগ শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির, তেজগাঁও সার্বজনীন ও তেজগাঁও তেজকুনিপাড়া পূজামণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এল রহমান, তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিরাজ উদ্দিন হায়দার আরজু, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, শেরেবাংলা নগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম