• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বিমানবন্দরের ডাস্টবিন থেকে ১ কেজি সোনা উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ৯:৪৩
আপডেট: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ৯:৪৩

 

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সোমবার দুপুরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৫ নম্বর লাগেজ বেল্ট সংলগ্ন ডাস্টবিন থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান  ডাস্টবিনের ভিতর থেকে স্কচটেপে মোড়ানো সন্দেহজনক দুটি বস্তু পাওয়া যায়।

সব সংস্থার উপস্থিতিতে বস্তু দুটির ভিতর থেকে ১০টি (প্রতিটি ১১৬ গ্রাম ওজনের) স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মোট ওজন ১ কেজি ১৬০ গ্রাম। বারগুলোর বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিয়ে কাস্টমসের গুদামে জমা করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম