• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বীর শহীদদের স্মরণ শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করলেন তারেক রহমান

প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ১১:০৬
আপডেট: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ১১:০৬

 

উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
ছবি: প্রতিনিধি
জাতির বীর শহীদ সন্তানদের স্মরণ শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রাঙ্গণ ত্যাগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৩৩ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে ত্যাগ করেন তিনি।

এর আগে, রাত ১০টা ৪ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন তারেক রহমান। সেখানে তিনি দলের নেতা-কর্মীদের নিয়ে বীর শহীদদের স্মরণ করেন।

এদিন বিকেলে বিএনপির পক্ষ থেকে নিয়ম মেনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি নেতারা।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভার-আশুলিয়াসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসে ভিড় করেন।

ব্যানার-ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত হন। বিশৃঙ্খলা এড়াতে এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, আনসারসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানী কমিটির সদস্য গয়েশ্বর রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ স্থায়ী কমিটির সদস্য এবং দলের কেন্দ্রীয় নেতারা।

এর আগে, বিকেল ৪টা ৪০ মিনিটে তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেরার দিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দলের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর অসুস্থ মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে গুলশানের বাসভবনে ফেরেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম