• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বৃহস্পতিবার দেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভের ডাক বিএনপির

প্রকাশ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ১১:৪২
আপডেট: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ১১:৪২

 

নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার দেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি। বুধবার রাতে দলটির স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। সভা থেকে অনতিবিলম্বে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবি করা হয়। একইসঙ্গে গ্রেপ্তার ও হয়রানি বন্ধ করতে পুলিশের প্রতি আহ্বান জানানো হয়। বিএনপির কার্যালয়ে পুলিশের হামলা ও গণগ্রেপ্তারের তীব্র নিন্দা জানায় স্থায়ী কমিটি।
বুুধবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় গুলিতে মকবুল হোসেন নামে একজন নিহত হন। রিজভী আহমেদসহ বিএনপির সাড়ে চারশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছেন শতাধিক।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম