• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বেনাপোলে জামায়াতের ২৩ নেতাকর্মী আটক, ককটেল উদ্ধার

প্রকাশ: রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:৫৮
আপডেট: রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:৫৮

 

যশোরের বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রাম থেকে ২৩ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছেন। পুলিশের দাবি, আটককৃতরা জামায়াত ইসলামের নেতাকর্মী। তারা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল। আটককৃতরা বেনাপোল পোর্ট থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোপন বৈঠক থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি ককটেল বেশকিছু ইটপাটকেল ও কয়েকটি মোবাইল জব্দ করেছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম