• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

ভারতে তীর্থযাত্রীদের বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, দুই পাইলটসহ নিহত ৬

প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ ৯:৫০
আপডেট: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ ৯:৫০

 

ভারতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তীর্থযাত্রীও রয়েছেন। মঙ্গলবার (১৮ অক্টোবর) দেশটির উত্তরাখণ্ড রাজ্যে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার উত্তরাখণ্ডের কেদারনাথের কাছে তীর্থযাত্রীদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে দুই পাইলটসহ ছয়জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সংবাদমাধ্যম বলছে, কেদারনাথের গরু চট্টির কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। কর্মকর্তারা বলছেন, এ পর্যন্ত ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে।

কেদারনাথ থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটিতে আগুন ধরে যায় বলেও জানিয়েছে এনডিটিভি। এরপরই সেটি বিধ্বস্ত হয়। সূত্র : এনডিটিভি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম