• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ, রেজা কিবরিয়া বললেন ‘অবৈধ’

প্রকাশ: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩ ২:৩৫
আপডেট: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩ ২:৩৫

 

ডেস্ক নিউজ

গণ অধিকার পরিষদের এক নম্বর যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খাঁনকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে মনোনীত করেছেন দলটির সদস্যসচিব নুরুল হক নুরের অনুসারীরা।

সোমবার (১৯ জুন) দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দলটির আহ্বায়ক ড. রেজা কিবরিয়া এ সিদ্ধান্তকে অবৈধ হিসেবে অভিহিত করেছেন।

সোমবার দিনগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সমন্বয়ক শাকিল উজ্জামান। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে পূর্বনির্ধারিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ আতাউল্লাহর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সদস্যসচিব নুরুল হক নুর।

এতে আরও বলা হয়, সভায় সাংগঠনিক আলোচনা ছাড়াও গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার বিভিন্ন রাজনৈতিক তৎপরতায় উদ্ভূত পরিস্থিতি ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আলোচনা সভায় সুশৃঙ্খলভাবে দলের নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য এক নম্বর যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খাঁনকে সর্বসম্মতিক্রমে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

এ সিদ্ধান্তের বিষয়ে ড. রেজা কিবরিয়া বলেন, নুরের বৈঠক ও সিদ্ধান্ত অবৈধ। গণ অধিকার পরিষদ আমার নামেই নিবন্ধন পাবে। দলের অধিকাংশ নেতাকর্মী আমার সঙ্গেই থাকবেন। দুই-চারজন নুরের সঙ্গে থাকতে পারে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম