• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

ভালোবাসা হাতছাড়া হয়ে যায়

প্রকাশ: বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ৫:২০
আপডেট: বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ৫:২০

 

শহীদুল্লাহ ফরায়জী

কবি:
তোমাকে ভালো না বাসলে
সৌভাগ্যে প্লাবিত জীবনের
হয় না পরিচয়,
কোনো উচ্ছ্বসিত জীবন দর্শন
তোমার চেয়ে গুরুত্বপূর্ণ নয়,
তুমি নিঃশ্বাসের মতো সত্য
ভালোবাসাই অসীম অনন্ত।

মৌনতা:
ভালোবাসা অজস্র বিচ্ছিন্নতার
বিরতিহীন স্পর্ধা
ঈর্ষার ভয়ঙ্কর চিহ্ন
আত্মপীড়নের দুর্বিষহ বোঝা।
আমি সরল নিরাভরণ অকপট
তোমাকে ভালোবাসার সাধ্য
এতো আমার নয়,
আমি অনন্তের মাঝে ভাসমান
ক্ষয়ে যাচ্ছি ক্রমান্বয়।
ভালোবাসা বড় দুর্বোধ্য
কেবল গন্ডিতে আঁকড়ে থাকতে হয়,
ভালোবাসায় হস্তক্ষেপ
তাতেই আমার ভয়
মনোজগতের এ সংকট
অতিক্রম যোগ্য নয়,
ভালোবাসার অপরিসীম শূন্যতা
সর্বগ্রাসী হয়।

কবি:
ভালোবাসাতেই আমার সংবর্ধনা
ঐশ্বর্যের সম্মান
জানো নাকি তুমি
মানুষ কেবল ভালোবাসায় মহীয়ান।
ভালোবাসায় কেবল আমার
অস্তিত্ব স্বাক্ষরিত হয়
তোমাতেই আমার জীবনের
দৃশ্যপট উন্মোচিত হয়।

মৌনতা:
জানিনা কেমন করে ভালোবাসা
বিপুল উজ্জ্বলতায়
জীবনের স্পন্দন ছড়ায়,
ভালোবাসার দাসত্ব
মানায় না আমায়,
ভালোবাসা অন্যের পুঁজি
সুযোগ পেলেই
হাতছাড়া হয়ে যায়।

কবি:
ভালোবাসা জীবনের উপর
ঝাঁপিয়ে পড়ে রয়,
বাহির ভিতর যত ভাঙচুর
প্রেম নাকি তত হয়,
বহিরঙ্গসর্বস্ব ভালোবাসায় কি
ভালোবাসা হয়!

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম