• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ভালো পারফর্ম না করলে মন্ত্রিসভা পরিবর্তন করবেন প্রধানমন্ত্রী: ডা. জাহেদ

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ৩:১০
আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ৩:১০

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

কোনো মন্ত্রী বা উপদেষ্টা যদি প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারেন, তবে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী দপ্তর পুনর্গঠন বা পুনর্বণ্টন করবেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি উল্লেখ করেন, ভালো পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভা কিংবা উপদেষ্টা পরিষদে রদবদল আনা একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংকালে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে। সরকারের গঠনমূলক সমালোচনা গ্রহণযোগ্য হলেও আইন লঙ্ঘন করে কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না।

তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপতথ্য ও নারীদের লক্ষ্য করে পরিচালিত সাইবার বুলিং রুখতে আইনজীবীদের সমন্বয়ে একটি বিশেষ প্যানেল গঠন করা হচ্ছে, যা নাগরিকদের আইনি সুরক্ষা দেবে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ প্রদানে বিলম্বের কথা স্বীকার করে বলেন, বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খুব শিগগিরই পাওনা ক্ষতিপূরণ বুঝিয়ে দেওয়া হবে। এছাড়া যান চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যটি সরিয়ে অন্য একটি উপযুক্ত স্থানে নতুনভাবে নির্মাণ করা হচ্ছে বলেও জানান তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম