• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

অর্থ-বাণিজ্য

ভোজ্য তেলের দাম কমার আভাস

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুন, ২০২২ ৩:০১
আপডেট: বৃহস্পতিবার, ২ জুন, ২০২২ ৩:০১

 

দেশে ভোজ্য তেলের দাম কমার আভাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আজ বৃহস্পতিবার চা দিবস উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ আভাস দেন।

এ সময় বাজারে ভোজ্য তেলের দাম প্রসঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘তেলের দাম আর বাড়বে না, কমের দিকে যাবে। এক সপ্তাহের মধ্যে সয়াবিন ও পাম অয়েলের আন্তর্জাতিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় মূল্য নির্ধারণ করা হবে।

আশা করা হচ্ছে, পাম অয়েলের দাম কমতে পারে আর সয়াবিনের দাম না কমলেও অন্তত বাড়বে না। ‘

মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমা শুরু হয়েছে এবং ইন্দোনেশিয়া রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। একটা মাস, দুই মাস ধরে আমরা রিঅ্যাসেস করব। খুব শিগগিরই পাঁচ থেকে সাত দিনের মধ্যে মে মাসের পুরো তথ্য নিয়ে আমরা রিভিউ করব। ‘

তিনি বলেন, ‘আমাদের কাছে যে রিপোর্ট আছে, আজকে দাম কমেছে। আজকের দামের প্রভাব ফেলতে সময় লাগবে এক থেকে দেড় মাস। সুখবর যেটা, পাম অয়েলের দাম কমেছে এবং সয়াবিনের দাম কমার দিকে লক্ষ করা যাচ্ছে। ‘

টিপু মুনশি বলেন, ‘বাড়র সম্ভাবনা নেই আমার ধারণা। নতুন দাম অনুযায়ী দামটা কমবে। পাম অয়েলের তো যথেষ্ট প্রভাব পড়বে মনে করি। সয়াবিনের অতটা বাড়বে না, সে রকমই আমরা আশা করি। ‘

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম