• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

ভোলার শশীভূষণে গাঁজাসহ আটক ২

প্রকাশ: রবিবার, ৩ জুলাই, ২০২২ ৭:১২
আপডেট: রবিবার, ৩ জুলাই, ২০২২ ৭:১২

 

ভোলা প্রতিনিধি॥
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে ৫০ গ্রাম গাঁজাসহ আবুবক্কর ছিদ্দিক টিটু (৫৬) ও শাহিন (২৬) নামের ২ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২ জুন) সন্ধা সাড়ে ৬ টার দিকে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের টিএণ্ডটি রোডের সালাউদ্দিনের চায়ের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃত আবুবক্কর ছিদ্দিক টিটু শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শশীভূষন গ্রামের মৃত বসির আহম্মদ মিয়ার ছেলে ও শাহিন একই এলাকার কাঞ্চন মেস্তরীর ছেলে।
পুলিশ জানিয়েছেন তারা মাদকসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ ও মামলা রয়েছে।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী বলেন, শনিবার সন্ধার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানার উপ-পরিদর্শক (এসআই) দীপস্কর,এ এস আই মনির হোসেন ও শওকত রসুলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের টিএন্ডটি রোড এলাকায় অভিযান চালিয়ে সালাউদ্দিনের চায়ের দোকানের সামনে থেকে আবুবক্কর ছিদ্দিক টিটু ও শাহিন নামের ২ জনকে ৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ আটক করেন। তাদের বিরুদ্ধে শশীভূষণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাদেরকে চরফ্যাশন আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম