• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ভোলার শশীভূষণে ৩১০ পিচ ইয়াবাসহ মাদক সম্রাট লিটন আটক

প্রকাশ: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩ ৫:৩৮
আপডেট: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩ ৫:৩৮

 

ভোলা প্রতিনিধি॥
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে ৩১০ পিচ ইয়াবাসহ মাদক সম্রাট মো. লিটন (৩৫)কে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ এপ্রিল) সকালে তাকে চরফ্যাশন আদালতে সোর্পদ করা হয়েছে। এর আগে মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে শশীভূষণ নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. লিটন এওয়াজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কারিকর কান্দির মো. আলী মিয়ার ছেলে।
শশীভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে শশীভূষণ থানার উপ-পরিদর্শক (এস আই) (নি:) মো: সোলায়মান, এএসআই(নি:) মো: মনিরুজ্জামান, এএস আই(নি:) শওকত উল করিম, এএসআই (নি:) ওমর ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে শশীভূষণ নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩১০পিচ ইয়াবাসহ মো. লিটনকে আটক করে। এছাড়াও লিটনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাকে আজ বুধবার সকালে চরফ্যাশন আদালতে সোর্পদ করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম