• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

শিক্ষাঙ্গন

ভ্যানচালকদের সঙ্গে নিয়ে ইবি ফটোগ্রাফিক সোসাইটির ইফতার

প্রকাশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫ ১০:১৪
আপডেট: রবিবার, ৯ মার্চ, ২০২৫ ১০:১৪

 

জনতার আওয়াজ ডেস্ক
ভ্যান চালক এবং ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (আইইউপিএস)। রবিবার (৯ মার্চ) ৮ রমজান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে এই আয়োজন করে সংগঠনটি।

এসময় সংগঠনটির সভাপতি মো. সালাউদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি তাজমুল জায়িম, তারুণ্যের সভাপতি আমিনুল ইসলাম, সিওয়াইবি ইবি শাখার সভাপতি ত্বকি ওয়াসিফ, সাধারণ সম্পাদক নেয়ামতুল্লাহ মুনিম, তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি খায়রুজ্জামান খান সানি, গ্রীন ভয়েসের সভাপতি ইমতিয়াজ মাহমুদ ইমনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ক্যাম্পাসে দশের অধিক ভ্যানচালক এবং সংগঠনের সদস্যবৃন্দ।

আয়োজন সম্পর্কে ফটোগ্রাফি সোসাইটির সভাপতি মো. সালাউদ্দিন বলেন, ‘আজকে ইসলামিক ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির পক্ষ থেকে ক্যাম্পাসের অন্যান্য সংগঠনের প্রতিনিধি এবং ক্যাম্পাসের ভ্যানওয়ালা মামাদের সাথে একই কাতারে ইফতার করতে পেরে আমরা খুবই আনন্দিত। এই পবিত্র মাসে আমরা যাতে পাপ মোচন করে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারি এই দুআ করি।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম