• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

মঈন খানের বাসায় নৈশভোজে বিদেশি কূটনীতিকরা

প্রকাশ: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩ ১০:০২
আপডেট: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩ ১০:০২

 

ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। রোববার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় কূটনীতিকরা তার বাসায় যান।

কূটনীতিকদের মধ্যে ছিলেন- ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটার, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন প্রমুখ।

এছাড়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেপুটি রাষ্ট্রদূত, কানাডিয়ান হাইকমিশনের পলিটিক্যাল চিফ, চীন দূতাবাসের পলিটিক্যাল চিফ, সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব অপারেশন, নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ইন্টারন্যাশনালের প্রতিনিধি ও মার্কিন দূতাবাসের প্রতিনিধি এ নৈশভোজে অংশ নেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান উদ্যোগ নিয়েছেন বলে জেনেছি। তার বাসায় কূটনীতিকদের দাওয়াত দিয়েছিলেন। সেখানে কূটনীতিকরা নৈশভোজে অংশ নেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম